বাংলাদেশকে চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা ভিসাসহ সব ধরণের ভিসা বন্ধ করে দিয়েছিলো। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড ড. ইউনূসে দূরদর্শিতায় বাংলাদেশের রোগিদের জন্য খুলে যায় চীনের দরজা। শুধু এতটুকুই নয় বাংলাদেশে ৩ টি হাসপাতাল নির্মাণ হবে চীনের বিনিয়োগে। যার মধ্যে একটি আবার ১ হাজার শয্যা বিশিষ্ট। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশকে এই তিনটি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার।

চীনের হাসপাতাল নির্মাণ করার খবর আসার পর থেকেই চারিদিকে আলোচনা শুরু হয় হাসপাতালগুলো কোথায় নির্মাণ হবে তা নিয়ে। এই হাসপাতাল ৩ টির মধ্যে একটি স্থাপিত হবে রাজধানী ঢাকাতে। আর বাকি দুইটির একটি চট্রগ্রাম আর একটি নীলফামারীতে। এর মধ্যে নীলফামারীতে হবে ১ হাজার শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল আর চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল। অপরদিকে ঢাকায় হবে একটি পুনর্বাসন হাসপাতাল।’

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর বিষয়টি জানিয়েছেন। এদিকে নীলফামারীর ১ হাজার শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হবে তিস্তা প্রকল্পের কাছে। এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি ১৬ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

এছাড়া চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলীতে ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়া ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত-প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য ১০০ শয্যাবিশিষ্ট একটি রিহ্যাবিলেটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন।

তবে ইতিমধ্যে হাসপাতালগুলোর নির্মাণ নিয়ে এই তিন জেলার বাইরের অন্য জেলার বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় নিজ এলাকায় নির্মাণের দাবি জানানোর চিত্রও দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের নীলফামারীতে নির্মাণ হতে যাওয়া ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নিয়ে বেশি আলোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যমজুড়ে। এর মধ্যে গাইবান্ধা ও পঞ্চগড়ের বাসিন্দাদের দেখা গেছে নিজ জেলায় এই হাসপাতালটি নির্মাণের দাবি জানাতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত: ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দল অংশ নেবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি

আইএলও অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি ৪৭ দেশের সমর্থন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ে আলোচনায় অংশ নেওয়া ৪৭টি দেশ বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

ব্যাংককে রাস্তায় ধস, ১৬০ ফুট গভীর গর্ত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে রাস্তা ধসে পড়েছে। এতে ভাজিরা হাসপাতালের সামনে প্রায় ১৬০ ফুট গভীর ও ১০০ ফুট প্রশস্ত একটি গর্ত সৃষ্টি

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় তার নাম ঘোষণা করা হয়।

জুলাই-আগস্টের গণহত্যার সব তথ্য সংরক্ষণের নির্দেশ

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার বিবরণ, তথ্য-উপাত্তসহ সব নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি-এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের

দিল্লির ফাইজি ইলাহী মসজিদকে লক্ষ্য করে মোদী সরকারের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ছত্রছায়ায় মুসলিম ও তাদের ধর্মীয় স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলার অভিযোগের মধ্যেই এবার দিল্লিতে ঐতিহাসিক ফাইজি ইলাহী মসজিদকে