বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করা সেই চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে দেড় বছর বয়সী শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করার অভিযোগে চিকিৎসককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, বুধবার রাত দুইটার দিকে চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে এলিফ্যান্ট রোডে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মাসুদ বলেন, ‘ভুল চিকিৎসার অভিযোগ এনে শিশুটির বাবা মাহমুদ হাসান বুধবার একটি মামলা করেছেন। এরপর চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।’

চোখের সমস্যার কারণে দেড় বছর বয়সী শিশু ইরতিজা আরিজ হাসানকে নিয়ে গত মঙ্গলবার বাংলাদেশ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমের কাছে তার বাবা-মা গিয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।’

স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুর স্বজনরা। তাদের দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক: শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত থেকে

রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ‘কলেজছাত্রীর’, আলামত পাননি চিকিৎসক ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে এক তরুণী। তিনি নিজেকে শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, অধিবেশনে এ

হাসিনা–কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের

শাহজাদপুর ইউএনও কামরুজ্জামান বিদায়, মানবিক সেবার ছাপ রেখে যাচ্ছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বদলিজনিত কারণে দায়িত্বস্থল ছেড়ে যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে বদলির আদেশ পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে

চৌহালীতে হাপানিয়া যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

মো. আসাদুল্লাহ, চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে হাপানিয়া যুব সংঘ। শনিবার সকাল ৯টায় মধ্যশিমুলিয়া পূর্বপাড়া সরকারি