বাঁশখালী হাসপাতালের সেবায় ঘাটতি? নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বাঁশখালী হাসপাতাল) চিকিৎসা অবহেলা ও নার্স-স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে। জান্নাতুন নাইমা (২১) নামের এক প্রসূতি ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ডেলিভারি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

পরিবারের দাবি, রোগীর ব্যথা ও সংকট বাড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ “সব কিছু ঠিক আছে” বলে আশ্বস্ত করে বারবার। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সন্তান প্রসবের পর দেখা যায় নবজাতকের কোনো নড়াচড়া নেই, কান্নাও করে না। প্রায় ১৫ মিনিট পর খিচুনির মতো অস্বাভাবিক অবস্থা দেখা দিলেও নার্সরা সেটিকে কান্না বলে চালিয়ে দেন। পরে শহরের হাসপাতালে রেফার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, জন্মের সময় অতিরিক্ত চাপ প্রয়োগে শিশুর মস্তিষ্কের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুটি প্রায় ৩০ ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায়।

রোগীর দেবর সাহাদাত হোসাইন বলেন, “বারবার জিজ্ঞেস করা হলেও নার্সরা বিরক্ত হতো, ঠিকভাবে উত্তর দিত না। বাচ্চার মাথা বের করার সময় বারবার ব্যর্থ হচ্ছিল, পরে পেট চেপে টেনে বের করা হয়। এরপর বলে শহরে নেন। তাদের গাফিলতি ও আচরণ দুটোই অমানবিক।”

রোগীর সঙ্গে থাকা তার মা বেবি আক্তার ও শাশুড়ি তৈয়বা খাতুনও নার্সদের খারাপ ব্যবহার ও দিশেহারা আচরণের অভিযোগ করেন।

নিহত নবজাতকের মা জান্নাতুন নাইমা বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের সুফিয়া বড়ি পাড়ার বাসিন্দা।

ঘটনার বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন,“ঘটনার বিস্তারিত আমার জানা নেই। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি এ বিষয়ে খবর নিচ্ছি। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, দায়ী চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন প্রাণঘাতী অবহেলা আর না ঘটে। স্টাফ-নার্সদের ব্যবহারের বিষয়টিও দেখার জন্য বলেন তারা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত দুই সাংবাদিক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত

সিরাজগঞ্জের তাড়াশে নিমগাছী মৎস চাষ প্রকল্পে মাছ ধরা কে কেন্দ্র করে সংঘর্ষে নারী ও শিশু সহ আহত ৩০

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে একটি বিবদমান পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে  নারী ও শিশু সহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে

হামজা-সোহেলের গোলে ‘ওপরের দল’ ভুটানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশের চেয়েও এক ধাপ ওপরে ভুটান। তবে হামজা চৌধুরী-ফাহামিদুল ইসলামদের নিয়ে গড়া বাংলাদেশ এখন ভুটানের চেয়ে কাগজে-কলমে বেশ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি হুতির চতুর্থ হামলা।

পানির তীব্র সংকটে ৭০০ পরিবার, ভরসা নালার নোংরা পানি

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে তীব্র পানির সংকট শুরু হয়েছে। নদীসহ ছোট-বড় খাল ও ঝরনা শুকিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার সদর উপজেলার ৪ নম্বর পেরাছড়া

এবার পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালের সেই ফারজানা সিঁথি

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্টের পরে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ভাইরাল হওয়া সেই ফারজানা সিঁথি এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুলিশের মুখোমুখি হতে দেখা