বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীভিত্তিক ছাত্রকল্যাণে কাজ করা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে আয়োজিত জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই বিপ্লবে আহতদের সম্মানে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

শুক্রবার বিকোলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আবরার হাসান রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ইমরান হোসেন, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক তাফহীমুল ইসলাম, রিয়াদুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম সিকাদার, কার্যকরী পরিষদ সদস্য এনামুল হক রাহাত, চট্টগ্রাম জেলা ছাত্র আন্দোলন সমন্বয়ক ইবনে হোসাইন। ফাউন্ডেশনের সদস্য সাইফুল ইসলাম, বেলাল মেহরাজ, নাছির উদ্দীন, মো. হাসনাত, তৌহিদ-উল বারী ও রাশেদুল ইসলাম আদিল।

উল্লেখ্য, জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজয়ী শীর্ষ ১০ জনকে নগদ টাকা, ক্রেস্ট, বই ও সার্টিফিকেটসহ প্রায় লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়। জুলাই বিপ্লবে বাঁশখালীতে আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।এছাড়া, বাঁশখালী থেকে সরকারী মেডিকেলে চান্সপ্রাপ্তদের কৃতিসংবর্ধনা প্রদান করা হয়। কেমন বাঁশখালী চাই শীর্ষক প্রবন্ধ লিখন প্রতিযোগিতার দুই বিভাগে মোট ৮ জনকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ, অর্ধশত আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণে মাধ্যমে মোট ৪টি ইভেন্টের কার্যক্রম সমাপ্ত হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে এলএনজি আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে আরও বেশি মনোযোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে এক  সমাবেশ ও প্রচারণা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রদর্শনী ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রিয়াজ।

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনক গ্রেফতার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশে বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯

আমি নির্বাচিত হলে চর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশাআল্লাহঃ অধ্যক্ষ আলী আলম

আল আমিন: সদিয়া চাঁদপুর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড কর্তৃক আলোচনা সভায় অধ্যক্ষ আলী আলম বলেন, বিগত সময় যারা নির্বাচিত হয়েছিলেন তারা গ্রামের মানুষের ভাগ্য

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫

সলঙ্গায় খোলস পাল্টে এখন অন্যের জমি দখলে ব্যস্ত শিক্ষক শফিকুল! 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: অবৈধ ভাবে অন্যের জমি দখলই যেনো শফিকুল ইসলাম মাস্টারের নেশা। পাঁচলিয়া গ্রামের মৃতঃ জসমত আলীর ছেলে শফিকুল ইসলাম মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের