বাঁশখালী রুটে মাদক পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ চৌকি তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আব্দুর রহমান (৪২) নামে এক মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে এসআই মো. জামাল হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী প্রধানসড়কের থানার প্রধান গেইটের সামনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রহমান কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের হাদুরছড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল হকের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদে খবর পেয়ে চৌকি তল্লাশি চালিয়ে মাদক কারবারীর শরীরে থাকা ২ হাজার পিস ইয়াবা ও আরও ২ হাজার পিস ইয়াবা মোটর সাইকেলের নিচে বক্স থেকে উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।’

বাঁশখালী থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদে খবর পেয়ে তল্লাশি চালিয়ে হাতেনাতে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আসামী আব্দুর রহমান কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরোদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল

সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে ৪১ জন নিহত

অনলাইন ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জামিনের পর রাতেই কারামুক্ত জুলাইযোদ্ধা সুরভী

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির মামলায় জামিন মুক্তি পেয়েছেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার পর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর

তিন বাহিনীর প্রধানের সাথে সিইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সাথে আজ বৈঠকে বসছেন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন

ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।