বাঁশখালী: মা ছিলেন পাশে কাপড় শুকাতে ব্যস্ত, অগোচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ মুহিত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে পূর্ব সরল এলাকার মাওলানা হামিদুল হক বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মুহিত সৌদি আরব প্রবাসী মাওলানা আব্দুল মাবুদের পুত্র।

নিহতের চাচা রাশেদুল ইসলাম জানান, “শিশু মুহিতকে তার মা পুকুরে গোসল করিয়ে বাড়িতে নিয়ে আসেন। এরপর মা বাড়ির উঠোনে কাপড় শুকাতে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর মুহিতকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে প্রতিবেশী এক নারী বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান।”

পরবর্তীতে শিশুটিকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেসরকারি খাতে ঋণ চাহিদা সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ব্যাংক খাত

তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৯ জন আটক 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৯ জন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের কে নিজ বাড়ি থেকে

সিরাজগঞ্জে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টা, জামায়াত ও আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ লক্ষ ৩০ হাজার

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)

খুন হওয়ার ১ মাস পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি; মালয়েশিয়ায় খুন হওয়ার ১মাস পর দেশে ফিরল ইকরামুল হকের মরদেহ। ইকরামুল চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের কুমিল্লাপাড়ার আব্দুর রহিমের ছেলে। গতকাল

ইসলামি রাজনীতির অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় নাম জামায়াতে ইসলামী: আলী হাসান উসামা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দেওয়ার পর শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা বলেন, দীর্ঘদিন অন্য সংগঠন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আমার এই