বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও আলোচনা সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে অফিসার্স ক্লাবের হলরুমে শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা বাঁশখালী শাখার সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভির স্বাগত বক্তব‌্য ও প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের এর সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গির আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা প‌রিষ‌দের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মোহাম্মদ নাছের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মোহাম্মদ দিদারুল আলম, জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াছিন আমিনী, বন‌বিভা‌গের বিট কর্মকর্তা আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী খালেদুল হক, চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রনেতা মুশফিক আবরার, উপজেলা হেফাজত নেতা মোবারক, ছাত্রনেতা আমিনুল ইসলাম মুকুল, পৌর যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক দৈনিক ভোরের দর্পণ ও ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া,

দৈনিক যুগান্তর ও আজকের পত্রিকা প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহিমুল ইসলাম, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি আফনান চৌধুরী, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরফাত, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি ছৈয়দুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা দে‌শের উন্নয়‌নে সকল সংবাদকর্মী‌দের আন্ত‌রিকভা‌বে এগিয়ে আসার আহবান জানান। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেলানী হত্যার ১৪ বছর, এখনো বিচারের আশায় পরিবার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সীমান্তে ফেলানী হত্যার ১৪ বছর। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর উত্তর অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। সেদিন বাবার

ফিলিস্তিনের পতাকা তোলায় হজযাত্রী আটক, সৌদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় এক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এ

নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই মেয়াদের মাঝপথে পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে

ইসরায়েলি হামলা ইরানের ব্যাপক দুর্বলতা প্রকাশ করেছে

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ইরানের অভ্যন্তরে ব্যাপক দুর্বলতা উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ইসলামি প্রজাতন্ত্রটির সামরিক ও কৌশলগত প্রতিরক্ষার জন্য একটি ‘অস্তিত্ব

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার আহ্বান চীনা দূতাবাসের

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার চীনা দূতাবাস

শহীদ মিনার ভাঙার শাস্তি হিসেবে প্রতিদিন স্কুল পরিষ্কার করবে দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে। উপজেলা