বাঁশখালী উপজেলা স্কাউট’স এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে সকাল থেকে শুরু হওয়া একটানা বিকেল পর্যন্ত বাংলাদেশ স্কাউটস বাঁশখালী উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন বুধবার (২৯ জানুয়ারী) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়।

নির্বাচনে কমিশনার পদে ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, সম্পাদক পদে মোহাম্মদ নোমান, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ আরিফ মোর্শেদ ও কোষাধ্যক্ষ পদে মাহফুজুর রহমান বিজয় লাভ করেছেন।

পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জমশেদুল আলম সভাপতি এবং মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য হিসেবে থাকবেন।

নির্বাচনে কমিশনার পদে তিনজন, সম্পাদক পদে চারজন, যুগ্ম সম্পাদক পদে দুইজন ও কোষাধ্যক্ষ পদে দুইজন প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মাধ্যমিক, প্রাথমিক ও মাদরাসায় স্কাউটস-এ মোট ভোটার সংখ্যা তিনশত ৬০ জন। তিনশত ৫০জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণে নির্বাচনী দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এয়ার মোহাম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর, সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মোল্লাপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন,

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে বড় বিপর্যয়, বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ জ্বালানি প্রকল্প মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে দেখা দিয়েছে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়। বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎসরবরাহ

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গা

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট)

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অটোরিকশা ও লোহার পাইপবোঝাই করিমনের মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)

গলায় ফাঁস লাগিয়ে বাঁশখালীতে গৃহবধুর আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।