বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ (Abu Ahmed) এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি। নিরাপত্তার স্বার্থে ঘটনার দিন সন্ধ্যায় তিনি চট্টগ্রাম সিএমপি কোতোয়ালী থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ৮০২।

জিডিতে যুবদল নেতা আবু আহমেদ উল্লেখ করেন, ‘শনিবার বিকেল সাড়ে ৪টার সময় কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিং জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ে অবস্থান করাকালে দেখতে পাই যে, আমার ব্যবহৃত ফেইসবুক আইডি-Abu Ahmed নামীয় হতে বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন কথাবার্তা লিখে ফেইসবুকে আপলোড করা হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি সাথে সাথে আমার (Abu Ahmed) নামীয় ফেইসবুক আইডিতে বারবার প্রবেশের চেষ্টা করেও ফেইসবুকে ডুকতে পারি নাই। আমি আমার নিজের ব্যবহৃত অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তাই আমার ধারণা অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা হিংসাত্মকভাবে সমাজে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও আমার সম্মানহানী করার উদ্দেশ্যে ফেইসবুকে এরূপ পোস্ট আপলোড করছে। উক্ত বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর।’

নিজের ফেইসবুক অ্যাকাউন্ট উদ্ধার না হওয়া পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।, ২০২০ সালের

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ ব্যানারে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ স্লোগানকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট শহরগুলোতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে

প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সনাতন

জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। রোববার (১১

মোবাইল কিনে না দেওয়ায় বাকপ্রতিবন্ধী কিশোর বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা করে। কিশোরের নাম সুমন। সে একই গ্রামের মাহাতাব হোসেনের