বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রাসেল ইকবাল মিয়া

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার অন্তর্গত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারী) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাসেল ইকবাল মিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত স্মারক নং- চশিবো/বিদ্যা/চট্ট:দ: (বাঁশ)/১২৫০/৯৭ (অংশ-১)/২১১৬(৩) এর প্রজ্ঞাপনে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটির মনোনীত সভাপতি রাসেল ইকবাল মিয়া বর্তমানে বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক। তিনি ১৯৯৭ সালে আলাওল কলেজ ছাত্রদলের আহবায়ক, ১৯৯৮ সালে বাঁশখালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৯ সালে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ সালে বাঁশখালী পৌরসভা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষক সদস্য এনামুল হক, অভিভাবক সদস্য মোহাম্মদ শহিদুল কায়সার। কমিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রতন চক্রবর্তী পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নতুন গঠিত এডহক কমিটিকে ওই স্মারক ইস্যুর তারিখ হতে আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হল।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তবে দলটি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের অনেক নেতা ভিন্ন

কালিয়াহরিপুরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪০ লাখ টাকা ক্ষতি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কালিয়াহরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৪০লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭মে)

চীনে বিষাক্ত খাবারে ২৩৩ শিশু অসুস্থ, সিসার মাত্রা ছাড়িয়েছে ২ হাজার গুণ

অনলাইন ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেনে খাবারে খাওয়ার অযোগ্য রং ব্যবহার করায় সিসার বিষক্রিয়ায় অন্তত ২৩৩ শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিশুদের

ইসরায়েলের হত্যার দাবি অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে তার কার্যালয়। দখলদার ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে বলে যে দাবি

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির