বাঁশখালী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা খোরশেদ আলম গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, “শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে খোরশেদ আলমকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গ্রেফতারকৃত খোরশেদ আলমকে আজ (রবিবার) বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, তার বিরুদ্ধে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫

অনলাইন ডেস্ক: ভারতের রাজধনাী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে।এতে ভেতরে থাকা ৫ জন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। ভারতীয়

যমুনা ভাঙনে সর্বস্বহারা ২০০ পরিবার, পুনর্বাসনের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারানো দুই শতাধিক পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (১৪ জুন)

সাগরের স্রোতে ভেসে যাচ্ছিলেন ঢাকার পর্যটক, জেলের বীরত্বে প্রাণে রক্ষা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সমুদ্রসৈকতে স্নানের সময় প্রবল জোয়ারের স্রোতে ভেসে গিয়ে মৃত্যুর মুখে পড়েন ঢাকার এক তরুণ পর্যটক। তবে উপস্থিত এক সাহসী জেলের তাৎক্ষণিক

কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদকে।

অজু ছাড়া নামায গ্রহণযোগ্য নয়

ইসলামে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় ফরজ বা অবশ্যপালনীয় ইবাদত। যে কোনো ইবাদতের আগে অজু করা বাধ্যতামূলক। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অজুর তুলনা নেই। অজু

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার এ র‍্যালীটি মিয়ারবাজার থেকে