বাঁশখালীতে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২১ সালে বসতভিটার সীমানা বিরোধ নিয়ে ঘটে যাওয়া নৃশংসভাবে খুনের শিকার আবদুল খালেক কালু ও মো. সোলতান মাহমুদ টিপু হত্যা মামলা থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে মুক্তিলাভ করে আসামীরা মামলার বাদী ও সাক্ষিদের প্রতি প্রতিশোধ পরায়ন হয়ে উল্টো মিথ্যা মামলা দায়ের করে পাশাপাশি হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি, ভয়ভীতি দেখানো ও চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঁশখালী বরাবর মামলার তদন্তকারী এস.আই মো. গোলাম সরওয়ার সহ আসামী বাহাদুর ও মঞ্জুর আলমের বিরোদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনে ৪৪ ধারা বিধানে সাধারণ ডায়েরি করেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ‘হত্যাকান্ডের ঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে জড়িত আসামী বাহাদুর ও মঞ্জুর আলমের বিরোদ্ধে জেলা ও দায়রার জজ আদালত চট্টগ্রামে মামলা দায়ের করলে আসামীগণ হাজত খেটে পরে অন্তর্বতীকালীন জামিনে মুক্তিলাভ করেন। এর পর আসামীরা প্রতিশোধ পরায়ণ হয়ে উল্টো আমার ছেলে কামাল ও মামলার সাক্ষিদের বিরোদ্ধে আসামী বাহাদুর বাদী হয়ে মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে সি.আই.ডি চট্টগ্রাম সত্যতা পায়নি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।’

পরে আদালত বাদী পক্ষের নারাজিতে অধিকরত তদন্তের জন্য মামলাটি বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ বরাবর প্রেরণ করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এস.আই মো. গোলাম সরওয়ার।

মমততা বেগম অভিযোগ করে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা গোলাম সরওয়ার আসামীদের নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়ে আমার বসতবাড়ীতে আইনের পোষাক পরিধান করে অকথ্যভাষায় গালিগালাজ করেন। আমার দায়েরকৃত হত্যামামলাটি ধার্য্য তারিখে (১৬-০১.২৫) আপোষনামা দাখিল করে আসামীদের খালাস করে দিতে বলে। আমি আমার পুত্র ও নাতি হত্যার বিচার চাইব মর্মে জানালে ওই পুলিশ কর্মকর্তা আমার বুক বরাবর পিস্তল ঠেকিয়ে হত্যামামলার তারিখে আপোষ না দিলে আমাকে ও আমার অপরাপর সন্তানদেরকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। একইসাথে আসামী বাহাদুর ও মঞ্জুর আলম বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসাই দিবে বলে হুমকি দেয়।

এস.আই মো. গোলাম সরওয়ার বলেন, ‘আমি তদন্ত করতে গিয়েছি। ওই দিন তো আমার হাতে অস্ত্রই ছিলো না। হুমকি দিয়েছি বলে অভিযোগটিও মিথ্যা। মামলার আপোষ করবে কি করবে না সেটা দেখার বিষয়ও আমার না। তাছাড়া আমি তদন্তে যাওয়ার সময় আমার সাথে পুলিশের আরেকজন সদস্যও ছিলো। আমার বিরোদ্ধে আনা অভিযোগগুলো অবান্তর এবং ভিত্তিহীন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাগলকাণ্ডের সেই ছাগলের খোঁজ পাওয়া গেছে

অনলাইন ডেস্ক: গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দাম হাঁকানো এক ছাগল নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। ওইছাগল সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাজানো হাজার কোটি

তাড়াশে গৃহকর্তার হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশের বাঁশবাড়িয়া দক্ষিন পাড়ায় গৃহকর্তা সেলিনা পারভিন ও তার স্কুল শিক্ষিকা মেয়ের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার

কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

কানাডা প্রতিনিধি: কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গতকাল রোববার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ। রাস্তার দুই পার্শ্বে বড় বড়

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত না হবার আহ্বান নায়কপুত্র জয়ের

নিজস্ব প্রতিবেদক: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন

শেখ হাসিনার আসন্ন ‘ভার্চুয়াল বৈঠক’ ঘিরে আওয়ামী লীগে কী চলছে

ঠিকানা টিভি ডট প্রেস: গত আগস্টে আন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সুদানে ভয়াবহ ভূমিধস; এক হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক: ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই