বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্র জানায়, গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাঁশখালীতে কর্তব্যরত সেনা অফিসার মেজর নাজমুস সা-আদাত।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি মহেশখালী থেকে চার হাজার টাকায় অস্ত্রটি ক্রয় করেছিলেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অস্ত্র উদ্ধার অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক

স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

অভিনেতা আফরান নিশো গ্রেপ্তার!

বিনোদন ডেস্ক: ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাকে নিয়ে ভক্তদের আগ্রহ এখন যেন একটু বেশিই! বিশেষ করে, যখন থেকে বড় পর্দায় আগমন

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের চার সমুদ্র বন্দর–চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর

‌‘পুশ ইন’ বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ ইন) অব্যাহত রেখেছে। এটি বন্ধে ভারত সরকারকে বাংলাদেশ আবারও চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র

ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের এক পরিবারের আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’কে নিজেদের সঙ্গে করে ইতালি নেওয়ার চেষ্টা এবারের মতো সফল হয়নি। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো