বাঁশখালীতে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপনজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মোহাম্মদ জাহেদ হোছাইন তালুকদার (৪৮)। এ ঘটনায় তিনি বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন তার ভাইপো আব্দুল হান্নান তুরাজ (২৭), মাসুদ পারভেজ (৩০), ভাবি রশিদা বেগম (৫৫) এবং ভাইপোর স্ত্রী শাহিনা আক্তার (৩৫)। তারা সবাই একসময় বাদীর জমিতে বসবাসের সুযোগ পেলেও বর্তমানে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করা হয়।

গত ৫ জুলাই দুপুর ১২টা ৩০ মিনিটের সময় নিজ বসতবাড়ির উঠানে ঘটে এ হামলার ঘটনা। বাদীর দাবি, ওই সময় ১ ও ২ নম্বর অভিযুক্ত ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং জমির কাগজপত্র লিখে দেওয়ার জন্য চাপ দেন। তিনি অস্বীকৃতি জানালে তাদের হাতে থাকা দা, লোহার রড ও খড়ার আঘাতে গুরুতর জখম হন। তার মাথা ও বাম হাতে ফুলা জখম হয়।

চিৎকারে আশপাশের স্বজনরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। আহতদের মধ্যে বাদীর স্ত্রী মোকারমা বেগম, কন্যা জিনিয়া ও জুন্যইনা এবং ভাই জামাল ছত্তার রয়েছেন। আহতরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র অভিযোগের সাথে সংযুক্ত করা হয়েছে।

বাদী জানান, এর আগেও ২০২১ সালের ৬ জুলাই একটি অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল এবং ২০২৪ সালের ৩১ জানুয়ারি জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে একটি সাধারণ ডায়েরি (নং-৩৪/২৪) করেন। কিন্তু অভিযুক্তরা বারবার প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ।

তিনি আরও বলেন, “আমি একজন সহজ-সরল আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। কিন্তু আপন লোকের মুখোশের আড়ালে থাকা ভূমিদস্যুরা আমার জীবন ও সম্পত্তি হুমকির মুখে ফেলেছে। আমি আমার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা

মেহেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে সাপের কামড়ে আতিয়ার রহমান(৫৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ আগষ্ট) রাত ৮:৩০ দিকে মেহেরপুর ২৫০

কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম- ইউএনও কাজিপুর

আবদুল জলিলঃ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কাব এর সভাপতি দেওয়ান আকরামুল হক বলেন, “কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবাইরুল আলম মানিক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। বিকেলে চট্টগ্রাম

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকায় র‌্যাব-১২ এর অভিযানে কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক

ঠিকানা টিভি ডট প্রেস: অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। এতে তাদের