বাঁশখালীতে সম্পত্তির জের ধরে বিধবা নারীকে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করে ও দেবরের অনৈতিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক বিধবা নারীকে গুরুতর জখম ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী নারী ফরিদা ইয়াছমিন চৌধুরী বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে আরও ৩/৪জন কে অজ্ঞাত রেখে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

গত রবিবার (১৩ এপ্রিল) এ ঘটনাটি ঘটে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার জমিদার বাড়ীর বাদীর বসতঘরে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওই নারী বাদী হয়ে তার দেবর মিরাজ উদ্দীন চৌধুরী (৩৫), দিনার উদ্দীন চৌধুরী (৪৮), রিদোয়ান উদ্দীন চৌধুরী (৪৪) সহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরোদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, ‘বিগত ২০১১ সালে ওই মহিলার স্বামী মারা যান। সন্তানদের নিয়ে তিনি অতীব কষ্টে জীবন-যাপন করে আসছেন। এদিকে তার স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা পাঁতারা চালায় তার দেবররা। দিনার উদ্দীন নামে তার এক দেবর বিয়ের অনৈতিক প্রস্তাব দিলে তিনি রাজ হননি। আসামীদের দখলে থাকা সম্পত্তি উদ্ধারের চেষ্টা করলে শত্রুতামূলক সর্বশেষ ১৩ এপ্রিল আসামীরা সংঘবদ্ধ হয়ে ওই গৃহবধুর ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। লোহার রড, দা, লাঠি দিয়ে ওই নারীকে গুরুতর জখম করে। দায়ের কোপে মাথায় আঘাত লেগে ৮টি সেলাই করা হয়। একই সাথে তার এক ছেলে কেও গুরুতর আঘাত করে।’

ভুক্তভোগী ফরিদা ইয়াছমিন আরও জানান, ‘ঘটনার দিন আসামীরা নানাভাবে আমার শ্লীলতা হানির চেষ্টা করে। বাড়িতে ডুকে আলমিরার তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। আমাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ দিকে আসামীদের বিরোদ্ধে মামলা করায় আমাকে ও আমার সন্তানকে প্রাণনাশের হুমকি দেয়। এতে আমি ও আমার সন্তান জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি।’

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গন্ডামারায় এক বিধবা নারীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আসামীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৮ এপ্রিল), আবহাওয়াবিদ একেএম

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত ৪ পুলিশ সদস্যকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে। মঙ্গলবার (২৪

উল্লাপাড়ায় জমে উঠেছে লেপ তোষকের বাজার

জুয়েল রানা: শীতের প্রকোপ শুরু হতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেপ তোষক তৈরির কারিগরদের এখন ব্যস্ত সময়। শীত বাড়ছে কাজের চাপ, জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম

সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপেদষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চার দিন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে বিতর্কিত ফোনালাপে নৈতিক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার তাকে