বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫ টায় বাঁশখালী সরকারি আলাওল কলেজ হলরুমে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাখাওয়াত জামাল দুলাল।

বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির অভিভাবক, সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুস ছবুর, পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া।

এডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ফজলুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহসিন, খানখানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহেদুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুস সবুর, ফরহাদুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে শাখাওয়াত জামাল দুলাল বলেন, ‘বিদায়ী ফ্যাসিস্ট সরকার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদেরকে ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। অর্ন্তবর্তিকালীন সরকারকে টেকসই সংস্কারের জন্য সহযোগীতা করতে হবে। যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে, অন্যতায় স্বৈরচারী সরকারের ষড়যন্ত্র বাড়তে থাকবে।’

বিশেষ অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘দেশমাতৃকার মুক্তির জন্য নের্তৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, এবং ছাত্রদলসহ বিএনপি’র অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনীতি করছে বা করতে চায় এমন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর সফল: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফর হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার ব্যর্থতার কিছুটা

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের

সিরাজগঞ্জে ৬’শ কোটি টাকা ইপিজেডের পরিত্যক্ত জায়গায় দখলদারদের থাবা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রকল্পের জমি দখলের ঝুঁকিতে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ২০১৮ সালে প্রকল্পটি শুরু

সরাইলে মসজিদের দ্বিতীয় তলায় শিশুর লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার আশঙ্কা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এক হৃদয়বিদারক ও ভয়ংকর ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছর বয়সী এক শিশু, ময়না আক্তার, নিখোঁজের একদিন