বাঁশখালীতে রিকশাচালক-সি.এন.জি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিকশাচালক ও সি.এন.জি. ৪ (স্টোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লি. এর অন্তবর্ত্তী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে চাম্বল ইউনিয়ন পরিষদের মাঠে অন্তবর্ত্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় এ সময় বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম সাঈদী, সাধারণ সম্পাদক গাজী কাইছার উদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ।

শ্রমিকের নিরাপত্তা, বৈষম্য নিরসণ করা, জীবনমান উন্নয়ন ও আর্থিক সহযোগীতার জন্য শ্রমিক সংগঠনের বিকল্প নেই বলে জানান বক্তারা। এ সময় স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করার জন্য সমবায় বিধি, উপ-আইন অনুযায়ী ভোটার হালনাগাদ ও ছবি যুক্ত ভোটার তালিকা প্রণয়নের কথা তুলে ধরেন শ্রমিক নের্তৃবৃন্দ।

উল্লেখ্য, সভায় পূর্ব ঘোষিত বিশেষ সাধারণ সভার বিজ্ঞপ্তির আলোকে আগামী ১ মার্চ ২৫ ইংরেজী তারিখে সকাল থেকে বিকাল পর্যন্ত চাম্বল উচ্চ বিদ্যালয় হলরুমে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভুয়া, জানিয়েছে কর্তৃপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিগুলো বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)

গাজায় একই পরিবারের ১৬ সদস্যসহ নিহত ৭৫

অনলাইন ডেস্ক: ঈদের দ্বিতীয় দিনেও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক

প্রশাসন পুনর্গঠনে ধীরগতি, সচিব পদে শূন্যতা নিয়ে চাপে বিএনপি সরকার

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে নয়জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তি বাতিল এবং তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

খামেনিকে ২ মাসের আল্টিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে ২ মাসের আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এ

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের

নিজস্ব প্রতিবেদক আগামীকাল রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। শনিবার জামায়াতে