বাঁশখালীতে যুবলীগ নেতার জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আব্দুস ছবুর নামে এক যুবলীগ নেতা সি.আর মামলায় আদালতে আত্মসমর্পন করতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আবদুল হামিদ।

সোমবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামী আব্দুস ছবুরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল আবছার।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ‘পূর্ব শত্রুতা ও জায়গা জমির বিরোধ নিয়ে পশ্চিম চাম্বল ১নম্বর ওয়ার্ডের মৃত নুরুল কবিরের পুত্র আব্দুল গফুর বাবুল বাদী হয়ে পাঁচজনকে এজাহার নামীয় আসামী করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি. আর ৪৬৯/২৪ মামলা দায়ের করেন। উক্ত মামলায় আব্দুস ছবুর জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’

উল্লেখ্য, আসামী আব্দুস ছবুর কে বিগত কয়েক মাস পূর্বেও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পেকুয়া উপজেলার টেইটং এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব-১৫। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা সহ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকার খবর পাওয়া যায়।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দল ও কমিশন

মধ্যপ্রাচ্যে ত্রিপক্ষীয় সংঘাতে তিন সপ্তাহে নিহত ২৫৩০

অনলাইন ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর শুরু হওয়া ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ত্রিপক্ষীয় সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। টানা তিন সপ্তাহ ধরে চলমান

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বনি আমিন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন,

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশ

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) বাড়ানো হয়েছে। এতদিন তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন, এখন পাবেন ৫০ শতাংশ। স্কুল, কলেজ,

কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে জয় পেয়েছে বিএনপির প্রার্থী। দীর্ঘদিন বিএনপির

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় (৩০ মার্চ) মাহফুজ আলমের রামগঞ্জের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন