বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পূর্ব পাইরাং গ্রামের বড় পুকুরপাড় ও আব্বাসপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই জনকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাম্মদপুরে জুমার নামাজ পর আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায়

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগ নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অপারেশন ডেভিল হান্টে আব্দুল বারেক (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের

লোটাস কামালের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি: আ হ ম মুস্তফা কামাল, যিনি ‘লোটাস কামাল’ নামে পরিচিত, ক্রীড়াজগতের একজন পরিচিত মুখ ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা

নতুন দলের নিবন্ধনের কাজ শেষের পথে, কারা পাচ্ছে ইসির নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহের মধ্যে কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত

গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : ড.ইউনূস

অনলাইন ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।

সিরাজগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আইয়ুব আলীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কলেজের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির