বাঁশখালীতে বোট মালিকের বিরোদ্ধে শ্রমিকের বেতন না দিয়ে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্যজীবী শ্রমিকের বেতন-ভাতা না দিয়ে উল্টো মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে ফিশিংবোট মালিক ও তার সহযোগীদের বিরোদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মৎস্যজীবী শ্রমিক মো. হুমায়ুন কবির নামে একজন বাদী হয়ে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- গারাজাল ফিশিংবোটের মালিক শেখেরখীল ইউনিয়নের মো. শফি আলম (৫০) ও তার সহযোগী একই এলাকার মো. আজিম প্রকাশ চুনচুন (৩৭), মো. লেদু (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ‘গত নভেম্বর মাসে মো. শফিউল আলমের মালিকানাধীন তিনটি গারাজালের বোটে প্রায় ৪০জন শ্রমিক পাঁচ মাসের চুক্তিতে গভীর সমুদ্র সুন্দরবনের রাঙ্গাবালী নামক স্থানে মাছ শিকারের জন্য যায়। চুক্তির মেয়াদ শেষে গত ৭ এপ্রিল রাতে তারা বোটযোগে শেখেরখীল লালজীবন গোদারপাড় নামক স্থানে আসলে শফিউল আলমের সহযোগীরা শ্রমিকদের নিজেদের শিকার করা প্রায় ৩০ কেজী শুটকী, মানিব্যাগ, কাপড়-চোপর কেড়ে নিয়ে বের করে দেয়। বকেয়া বেতন চাইলে উল্টো মারধর, ভয়ভীতি প্রদর্শন করে হুমকি-ধমকি দেয়।’

মো. হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, ‘বোট মালিক আমাদের কে চুক্তি ভিত্তিক সাগরে নিয়ে গেলেও কিছুদিন পর চুক্তি ভঙ্গ করে। আমাদের শ্রমিকদের মধ্যে নয়জন থেকে একশ টাকা মূল্যের তিনটি অলিখিত ননজুডিশিয়াল স্টাম্প করে মোট ২৭টি স্টাম্প গ্রহণ করেন বোট মালিক। চুক্তির মেয়াদ শেষে আমাদের বকেয়া বেতন চাইলে মারধর করে, মালামাল লুট করে নেয়। তার সহযোগী চুনচুন ও লেদু আমাদের পাওনা টাকা হিসাব খাতায় বসিয়ে দেওয়ার হুমকিও দেয়।’

তিনি আরও বলেন, ‘বোট মালিক ও তার সহযোগীরা প্রভাবশালী হওয়ায় এলাকার শালিশ বিচার অমান্য করে। আমরা ন্যায় বিচার প্রাপ্তির জন্য বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করি।’

এ ঘটনায় অভিযুক্ত বোট মালিক শফিউল আলম ও তার সহযোগীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার জানান, ‘মৎস্যজীবী শ্রমিকদের বেতন না দেওয়া, মারধর, মালামাল লুট করার লিখিত একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়য়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ নেতাকর্মী বহিষ্কার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে সংগঠনের সভাপতি ও

কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতন করতে এ আয়োজন আব্দুল জলিল কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার

প্লাবিত হচ্ছে সিলেটের নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা

ঠিকানা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপা‌ত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে আবারো প্লাবিত হতে শুরু করেছে সিলেটের নিম্নাঞ্চল। বিশেষ করে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ

নতুন দলের নিবন্ধনের কাজ শেষের পথে, কারা পাচ্ছে ইসির নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহের মধ্যে কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত

বখাটেদের মত চুল রাখলে শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের শাস্তি দিতে পারেন : মোখতার আহমাদ

বখাটেদের মত চুল রাখলে শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের শাস্তি দিতে পারেন : প্রফেসর মোখতার আহমাদ প্রফেসর মোখতার আহমাদ তার ফেসবুকে লিখেছেন, ‘বখাটেদের মত চুল রাখলে শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের

আগে জাতীয় নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা খুব