বাঁশখালীতে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর শ্রমিকের মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়েবাড়িতে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম শীলকূপ ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশিঘর পাড়ার বাসিন্দা এবং স্থানীয় আহমদিয়া ডেকোরেশনের শ্রমিক ছিলেন। প্রতিষ্ঠানটি টাইমবাজার এলাকার মো. হোসেনের মালিকানাধীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়েবাড়িতে জেনারেটর চালু করে বাল্ব পরীক্ষা করার সময় অসাবধানতাবশত আবুল কাশেম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ সুরুতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ঘোড়া জবাই করে মাংস পরিবহনকালে দুইজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস পরিবহনের সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আটক

পাকিস্তানে ৯ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। প্রতিবেদনে

ফরিদপুরে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, টিকিট পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও ফরিদপুরের চারটি সংসদীয় আসনেরই প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে

আ. লীগকে সমর্থন দিয়ে সাবেক বিএনপি নেতা বললেন, দেশে ফিরবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র এবং কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।, তিনি ছাত্র-জনতার

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক: অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।, শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি