বাঁশখালীতে বিধবা নারীকে নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, রহস্য অজানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম (৫০) নামের এক বিধবা নারীকে নিজ ঘরে ঢুকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রক্তাক্ত অবস্থায় কে বা কারা ফেলে চলে গেছে এমন খবর পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গুরুতর জখমপ্রাপ্ত ওই নারীকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করে চমেক প্রেরণ করেন। বর্তমানে আশঙ্কাজন অবস্থায় চমেকে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক তপন কুমার বাগচি জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই নারীর নাকে, মাথায়, উরুতে (বাহু) লোহা জাতীয় দা-শাবলের আঘাতের চিহ্ন দেখা যায়। সেন্সলেস অবস্থায় থাকায় ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।’

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরি জঙ্গল কালীপুর ১নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার নিজ বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়। আহত ওই নারী একই এলাকার মৃত কামাল উদ্দীনের স্ত্রী। আজ থেকে চৌদ্দ বছর আগে তার স্বামী কামাল উদ্দিন মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালীপুর ইউনিয়েনের জঙ্গল গুনাগরী বাঁশবুনিয়া এলাকায় নিজ ঘরে একাই থাকেন ওই বিধবা নারী। ঘটনার দিন সকালে এলাকার মসজিদের ইমামের নাস্তার জন্য ইমাম আহমদ রেজা (রহ.) সুন্নী নূরানী মডেল মাদরাসা ও হেফজখানার ছাত্ররা রাশেদা বেগমের বাড়িতে গেলে দরজা বন্ধ অবস্থায় ভিতর থেকে বলেন আমি অসুস্থ একসাথে দুপুরে খাবারের ব্যবস্থা করবেন বলে জানান ওই নারী।

পরে দুপুরের খাবারের জন্য ছাত্ররা দরজায় গিয়ে সালাম দিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলা অবস্থায় ঘরের ভিতর প্রবেশ করলে দেখা যায় মাটিতে রক্ত ও কাঠের উপর রাশেদা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছাত্ররা এসব বিষয় মাদরাসার হুজুরকে জানালে পরে হুজুরসহ এলাকাবাসী এসে ঘরের ভিতরে ঢুকলে ওই নারীকে কাঠের উপর রক্তাক্ত অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ওই নারীর সেন্স ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। সুনির্দ্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গাজায় দীর্ঘ দুই বছর গণহত্যা চালানোর পর এবার নতুন এক সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর

টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চলতি বছরের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) শহীদ মারুফ

পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রসহ যেকোন স্থানে প্রবেশের ক্ষমতা পাবে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোন অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রসহ যেকোন সময় যেকোন স্থানে প্রবেশ করতে

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা

ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী লীগ এক কোটি কার্ড দেওয়ার কথা বলে দুর্নীতি-লুটপাট করে দেশকে দেউলিয়া করে ভারতে পালিয়েছে। নতুন