বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ভবন নির্মাণের কাজে যুক্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ শাহেদ (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার জলদি বড়ুয়া পাড়ার একটি ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহেদ ভবনের জানালায় এসএসের কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুনাগরি এলাকায় তার মৃত্যু হয়।

নিহত শাহেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দারিয়া পাড়া এলাকার মো. আবু তৈয়্যবের পুত্র। তিনি মহি উদ্দিন নামে এক ব্যক্তির অধীনে এসএস শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি সত্য। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল’) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এক

আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, ‘আজহারের ফাঁসির রায় ছিল

উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট

৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছে। অথচ, ১৯৯১ সালে যদি জামায়াত

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার ১৩০৮

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার