বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি নিশ্চিৎ করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মৌজার মিতাইঝিরি গুন্ডার টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন। গতকাল রবিবার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।

বন বিভাগ আরও জানায়, পাহাড়ের ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সর্বশেষ আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাতিটি। পরে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হাতিটি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। আমরা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’ তিনি আরও বলেন, ‘মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি (নারী) হাতি এবং এর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

সূত্রে জানা যায়, ‘চুনতি বন্যপ্রাণি অবয়ারণ্য রেঞ্জের বাঁশখালীর পাহাড়ী অঞ্চলে প্রায় ৪০টি হাতি রয়েছে। খাদ্যের সন্ধানে প্রায় সময় হাতির পাল পাহাড়ের পাদদেশে এমনকি লোকালয়ে চলে আসে। এ পর্যন্ত বাঁশখালীতে বিগত দশ বছরে বিভিন্ন ঘটনায় ১৫টি হাতির মৃত্যু হয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে বালিশ চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টা: এক নারী আটক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ। ঘটনাটি

বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম 

লুৎফর রহমান তাড়াশ: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তাড়াশ উপজেলা

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ে বিচ্ছেদের হার ৩৬.২৮ শতাংশ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দিন দিন বিয়ে বিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় হিসাব বলছে, প্রতি ১০০টি বিয়ের মধ্যে প্রায় ৩৬টি বিচ্ছেদে গড়াচ্ছে- যা

পাইকপাড়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ঢাকায় ককটেল ফাটিয়ে আ.লীগের মিছিল, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে