বাঁশখালীতে নাশকতা মামলার আসামী যুবলীগ নেতা শুক্কুর গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আসামী উপজেলা যুবলীগনেতা আব্দু শুক্কুর (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারী) রাত সাড়ে ৮টার সময় বাঁশখালী পৌরসভাস্থ ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী রংগিয়াঘোনা এলাকার তার নিজ বাড়ি থেকে এসআই মো. মুরাদ হোসেন ও এসআই গোলাম সরোয়ারসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার আব্দু শুক্কুর ওই এলাকার মৃত জাকের আহমদের পুত্র।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা মামলা, মারামারি সহ তার বিরোদ্ধে বাঁশখালী থানায় দু’টি মামলা রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে নানা অপকর্মের সাথে জড়িত থাকার খবর পাওয়া গেছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘মারামারি, নাশকতাসহ বাঁশখালী থানায় তার বিরোদ্ধে বেশকয়েকটি অভিযোগ রয়েছে। গতরাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঠিকানা টিভি ডট প্রেস: বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকাল

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে

পবিপ্রবি ছাত্রদল নেতার নির্দেশনা দেওয়ার স্ক্রিনশট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রদলের এক নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া নির্দেশনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে পোস্ট

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক

‘ভ্যালেন্টাইনস ডে’ যেভাবে শুরু হলো

ঠিকানা টিভি ডট প্রেস: আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু