বাঁশখালীতে তলাবদ্ধ ঘরে রহস্যজনক অগ্নিকান্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে জানা যায় নি। তবে, পূর্ব শত্রুতার জেরে যে কেউ অগ্নিকান্ড ঘটিয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের। বড়ধরণের দুর্ঘটনার আগেই স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানা যায়।

ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলি আহমদ মেম্বার বাড়ির মো. নাছির উদ্দিনের বসতঘরে। এ ঘটনাটি কে ষড়যন্ত্রের অগ্নিকান্ড বলে দাবী করেছেন বাড়ির মালিক মো. নাছির উদ্দিন।

ঘটনার প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ‘বেলা দু’টার দিকে লোক চক্ষুর আড়ালে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। ক্ষতিগ্রস্থ নাছিরের চাচাতো ভাই সাকিব নামে একজন হঠাৎ বাড়িতে আগুন দেখলে চিৎকার দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করে। এতে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা হয়।’

ক্ষতিগ্রস্থ নাছির উদ্দিন জানান, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিবেশীর সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বহুবার হুমকি ধমকি দেয়। আমি ব্যাংকে চাকরি করি। বাড়ির মা, স্ত্রী ও সন্তানের নিরাপত্তার কথা ভেবে গত বছর থেকে বাড়ি ছেড়ে উপজেলা সদরে বসবাস করি। এই সুযোগে আমার বসতঘরে পূর্ব শত্রুতার জেরে যে কেউ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। তবে, এ ঘটনায় আমি, আমার জান-মালের নিরাপত্তার স্বার্থে আইনের আশ্রয় নিবো।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সিকদার আবু জানান, ‘অগ্নিকান্ডে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ বসতঘরে তারা কেউ থাকে না। তবে, ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে এটি পরিকল্পিত অগ্নিকান্ড। যথাসময়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতো বলে জানান তিনি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাকার কুমির’ মালেক! বিদেশে পাচার হাজার কোটি, দেশে জমি ছয় হাজার শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে

দ্বিকক্ষ সংসদের নতুন কাঠামো: উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কার্যপ্রণালি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংশ্লিষ্ট সংস্কারের ওপর গণভোট শেষে দেশের আইনসভায় যুক্ত হচ্ছে দ্বিকক্ষ সংসদব্যবস্থা। এতদিন এককক্ষবিশিষ্ট সংসদ চালু থাকলেও

সিরাজগঞ্জে যমুনা সেতুর প্রশস্ততা বাড়াতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা বহুমুখী সেতুর রেল লেন সংস্কার ও সড়কপথ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়ন এবং ভবিষ্যতে একটি অ্যানেক্স সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান

কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মো. মাইনুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজার

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাত

বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গার দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০