বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে শীলকূপস্থ হাজ্বী সোলতান কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

জিএম সাইফুল ইসলাম মিনার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মো. আবু নাছের, উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোছাইন সিকদার, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বাঁশখালী উপজেলা সভাপতি মাস্টার আব্দুর রহিম ছানবী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জলদী হোছাইনীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শেখেরীল দাখিল মাদরাসার সুপার মাওলানা নোমান।

অনুষ্ঠানে বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, “এই শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং আদর্শে গড়ে তুলতে হবে। কেবল ভালো ফলই যথেষ্ট নয়, সৎ, যোগ্য ও আল্লাহভীরু মানুষ হয়ে উঠাই হবে প্রকৃত সফলতা।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলি গণমাধ্যমে আবারো বাংলাদেশ: পাসপোর্ট প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেনো ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বনি আমিন! 

সবুজ সরকার (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য

সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক সিলেটে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবিধান পরিবর্তন ও সংশোধন এখন জাতির দাবি এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) দুটি অবস্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়

শাহজালাল বিমানবন্দরের আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৭টি

আমি কোন দলের এমপি নই, আমি উল্লাপাড়াবাসীর এমপিঃ মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে