বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সরকারি আলাওল কলেজ হলরুমে যুব বিভাগের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা যুব বিভাগীয় দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শহিদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব।

এ সময় ২০২৫-২৬ সেশনের জন্য খোরশেদ আলী চৌধুরীকে সভাপতি ও মুহাম্মদ জসিম উদ্দিনকে সেক্রেটারী করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা যুব বিভাগের কমিটি ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে ন্যায়বিচার, উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় বাঁশখালী উপজেলা জামায়াত যুব বিভাগের নবগঠিত কমিটির সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের  শত শত কর্মী, দায়িত্বশীল অংশগ্রহণ করেন। পরে আগত অতিথিবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়ে

ডেস্ক রিপোর্ট: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর বিরুদ্ধে এবার এক ভয়াবহ অভিযোগ উঠেছে, যা তাদের আগের অনিয়ম-লুটপাটের নজিরকেও ছাড়িয়ে গেছে। জালিয়াতি করে অবৈধ ই-মানি তৈরি থেকে

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলমাঠ চত্বরে বিদ্যালয়ের

ডিবি হেফাজতে মোল্যা নজরুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল‍্যা নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। শনিবার সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে

আগামীকাল মাহফিলে যোগ দিতে মিজানুর রহমান আজহারীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আদ-দীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ-দীন সোকিনা মেডিকেল কলেজ মাঠে বুধবার (১ জানুয়ারি) থেকে

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ (Abu Ahmed) এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে, যাতে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায় বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট