বাঁশখালীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৬, থানায় অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জমি-জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী জোবাইদা আক্তার (২৪) বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই সকাল ১০টার দিকে জোবাইদা আক্তারের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায় একই এলাকার ফরহাদ, মিসকাত, মো. আলীসহ আরও কয়েকজন। এর পূর্বে দখলীয় জমি থেকে প্রতিপক্ষের লোকজন গাছ কেটে নিয়ে যায়। বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জোবাইদা আক্তার জানান, “ঘটনার দিন সকালে তারা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে আমার পরিবারের সদস্য নেজাম উদ্দিন, মো. ইয়াছিন, মো. জাবেদ, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম এবং আমি নিজেও গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।”

তিনি আরও বলেন, “পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছে। এখন আমরা পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি (তদন্ত) বলেন, “ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই দিন পর খুললো রবীন্দ্র কাছারিবাড়ি, নিরাপত্তা জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও মাত্র দুই দিন পর তা পুনরায় দর্শনার্থীদের জন্য

রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত এক প্রতিবন্ধী ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

ইরানের দাবি মার্কিন যুদ্ধজাহাজে হামলার, ওয়াশিংটনের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর নৌবাহিনী দাবি করেছে, তারা ওমান সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আগামী রবিবার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে

ফুঁ দিয়ে আগুন ধরিয়ে দেয়া সাধুবাবাকে খুঁজে পেয়েছে পুলিশ

মানিকগঞ্জ জেলা শহরের আন্ধারমানিক এলাকায় একটি বাড়ির সবাইকে প্রসাদ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট চুরির ঘটনায় প্রতারক সাধুবাবাকে গ্রেপ্তার করা হয়েছে।