বাঁশখালীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল: সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তির জবাবে হুশিয়ারি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাছির পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল এবং বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে মাতৃসদন হাসপাতাল চত্বর থেকে মিছিল শুরু হয়ে মিয়ার বাজার পদক্ষিণ করে থানা মোড় হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর ও ফরহাদুল ইসলাম। বক্তব্য রাখেন ছাত্রদল নেতৃবৃন্দ ও যুবদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা।

এ সময় বক্তারা বলেন, “ফ্যাসিস্ট শাসক হাসিনার আমলে সালাহউদ্দিন আহমেদের মতো মেধাবী, পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতাকে নিয়ে কটুক্তি করে জনতার হৃদয়ে আঘাত করা হয়েছে। এনসিপি নেতা নাছির পাটোয়ারীর এই মিথ্যাচারের বিরুদ্ধে কক্সবাজারসহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।”

তারা আরও বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। কিন্তু যদি সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আবারও মিথ্যাচার করা হয় বা জনতার ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়, তবে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক ময়দান থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নুরুল আলম, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, এস এম শহীদ, পৌর যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, সাবেক ছাত্রনেতা জুনায়েদ শিকদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাইফুল আলম, শাহেদ আকবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, এটিএম কফিল উদ্দিন, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।

এছাড়াও বিভিন্ন কলেজের ছাত্রদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ-সভাপতি তানিম, সরকারি আলাওল কলেজের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপকূলীয় ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন হৃদয় এবং অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা অবিলম্বে নাছির পাটোয়ারীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। সোমবার রাজধানীতে বর্তমান সরকারের

টাঙ্গাইলের ৮টি আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নেবে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স খোলা হয়েছে। এবার চার মাস ১৩ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

সৌদিতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ, মিলবে মক্কা-মদিনাতেও মালিকানা

অনলাইন ডেস্ক: বিদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির সরকার সম্প্রতি একটি আইন অনুমোদন করেছে, যার আওতায় বিদেশিরা সৌদিতে বাড়ি ও সম্পত্তি কিনতে পারবেন।

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের ওপর হামলা চালাতে পারে ইরান

ডেস্ক রিপোর্ট: ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই ইরানে হামলা চালিয়ে