বাঁশখালীতে এস আলম পরিবহন থেকে দুইটি একনলা বন্দুক উদ্ধার: একজন গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ মো. জাফর আলম (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামী হাটহাজারী থানাধিন পশ্চিম ধলই এলাকার মৃত আলী হোসেনের পুত্র।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (খ সার্কেল), চট্টগ্রামের উপপরিদর্শক এ.কে.এম আজাদ উদ্দিন। অভিযানে তার সঙ্গে ছিলেন এসআই মো. পিয়ার হোসেন, এএসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই মো. জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসযোগে (চট্টমেট্রো-ব-১১-১৪৫৭, এস আলম পরিবহন) কক্সবাজারের বদরখালী এলাকা থেকে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ চট্টগ্রাম শহরের দিকে আসছেন। এমন সংবাদে তাৎক্ষণিকভাবে পুঁইছড়ি এলাকার প্রধানসড়কের জান্নাত এগ্রো ফার্ম সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের সিট নম্বর D4-তে বসা যাত্রী মো. জাফর আলম এর আচরণ সন্দেহজনক মনে হলে তার কোলের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি চেক লুঙ্গিতে মোড়ানো অবস্থায় দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বন্দুকদুটি যথাক্রমে ৩৪ ও ৩৩ ইঞ্চি লম্বা এবং কাঠ ও লোহার সমন্বয়ে তৈরি। আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি অস্ত্র দুটি কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বহদ্দারহাট এলাকায় পৌঁছানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে অস্ত্র জব্দ করে মো. জাফর আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের আর্মস অ্যাক্ট-এর ১৯(এ) ধারায় বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপপরিদর্শক এ.কে.এম আজাদ উদ্দিন বলেন, ‘মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শৈলকুপায় ডাকাত সন্দেহে আটক ৩, উদ্ধার বিদেশি অস্ত্র ও গুলি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও

মায়ের অসুস্থতায় কেন্দ্রে দেরি, পরীক্ষায় বসতে না পেরে ভেঙে পড়ল বাবাহারা আয়েশা

অনলাইন ডেস্ক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছায় বাবাহারা আয়েশা। আর মাত্র দেড় ঘণ্টার দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া

সংস্কার প্রশ্নে কোন কোন বিষয়ে একমত, আনুষ্ঠানিকভাবে জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির অংশগ্রহণ, সংস্কার বিষয়ে একমত ও ভিন্নমত নিয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান তুলে ধরেছে বিএনপি। আজ রবিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক

বগুড়ায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পি আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ভোটারদের আস্থা বাড়াতে কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবেন সেনাসদস্যরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ ৪০ থেকে

গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের

অনলাইন ডেস্ক: গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় থেকে কোনো অংশে কম নয়। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, উপত্যকার প্রতি তিনজনের দুজন দুর্ভিক্ষের মধ্যে আছে। সেখানে দুর্ভিক্ষ এক অপ্রত্যাখ্যানযোগ্য