বাঁশখালীতে এন.এস.এন গ্রুপের কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে এন.এস.এন গ্রুপের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা’২৫ এর পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এন.এস.এন কনসোর্টিয়াম লি. ও নিহা বিল্ডার্স লি. এর ব্যাবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিনের ব্যবস্থাপনায় বুধবার (১৫ জানুয়ারী) মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

ম্যাজিক মেথড এর উদ্ভাবক, ট্রেইনার ও মোটিভেশনাল স্পিকার এবি সিদ্দিক শাওনের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। ইসলামিক সংগীত পরিবেশন করেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক খান, অভিনেতা ও শিল্পী শফিক আদনান, রাকিব রাশেদ।

এ সময় কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও বক্তব্য প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শতাধিক প্রতিযোগীকে দুই লক্ষাধিক নগদ টাকা পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোরে গ্রামের বাড়িতে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইমরুল কায়েস নামে ওই শিক্ষাথী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ইমরুলের বন্ধু রকি

কাবা শরীফের ইমাম উদ্বোধন করবেন টাঙ্গাইলের মসজিদ

 টাঙ্গাইলের গোপালপুরে যমুনার শাখা ঝিনাই নদীর তীরে ২০১ গম্বুজের মসজিদ নির্মিত হয়েছে। শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ কাজ ২০১৩

শাহজাদপুরে রিকশা চালকের মেয়ে চাঁদনী পেল মেডিকেলে ভর্তির সুযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দারিদ্রতাকে জয় করে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে হতদরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুন(১৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের হতদরিদ্র

রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অতিরিক্ত ভাড়া নেয়ায় বেলকুচি ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচাননা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রোববার (৬ মার্চ) সন্ধ্যায়

ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা।