বাঁশখালীতে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে আল্লামা সাঈদী (রহ.) ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজার ফাহিম কমিউনিটি সেন্টারে আল্লামার স্মৃতিচারণ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অন্যতম পৃষ্টপোষক মাওলানা মো. আইয়ুব ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল।

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী, সাঈদী ফাউন্ডেশনের পৃষ্টপোষক মাস্টার এহেছান উল্লাহর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোছাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ মর্তুজা আলী, চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোস্তফা হোছাইন হেলাল, বিশিষ্ট সমাজ সেবক এস এম আলি নেওয়াজ চৌধুরী ইরান, চাম্বল ইউপি সদস্য ও সাঈদী ফাউন্ডেশনের পৃষ্টপোষক ইয়াছিন চৌধুরী রিপন, ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও সাঈদী ফাউন্ডেশনের পৃষ্টপোষক মোহাম্মদ নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আমির হোছাইন জিহাদী, উদ্ভোধনী বক্তব্য রাখেন মাওলানা মো. আইয়ুব ওসমানী।

স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে আমাদের একজন আল্লামা সাঈদী ছিলো যাকে অন্যায়ভাবে জালেম সরকার শহীদ করে দিয়েছে। যিনি জালেমদের কাছে মাথা নত করেননি। শেষ পর্যন্ত ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি চেয়েছিলেন একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে যেটা তিনি করে যেতে পারেননি। আল্লামা সাঈদী ইসলামী রাষ্ট্র কায়েম করবে এটা জালেমরা বরদাস্ত করতে পারে নি বলেই তাকে বন্ধী করে রেখে দিয়েছিল। আল্লামা সাঈদী রহ. আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একজন মোজাদ্দেদ হিসেবে, একজন অকুতোভয় দ্বীনের সৈনিক হিসেবে অনুপ্রেরণা হয়ে থাকবেন।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রবাসী উপদেষ্টা মোহাম্মদ শাহাদত হোছাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার বায়তুলমাল সম্পাদক হেলাল উদ্দিন, চাম্বল ইউনিয়ন যুববিভাগের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন ছালেহী, মাষ্টার আলী নেওয়াজ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদা না দেওয়ায় লেগুনার চালককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যাত্রাবাড়ী সুফিয়া

শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় সিআইডির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয়

শিবির ও ছাত্রদলের নেতার রুম থেকে বিপুল অস্ত্র উদ্ধার,সত্যতা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে ছাত্রশিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার হল

যুক্তরাষ্ট্রের ৮ ট্রিলিয়ন ডলারের যুদ্ধ খরচে প্রাণ গেল সাড়ে ৯ লাখ মানুষের

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নতুন কিছু নয়। সম্প্রতি এই আগ্রাসন আরও একধাপ বেড়েছে। গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়।

পাকিস্তানে ভবনধসে মৃত বেড়ে ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা

মেঘনায় ট্রলারডুবি, ১৮ যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩৯ জন যাত্রী নিয়ে হাতিয়ার ভাসানচর থেকে নোয়াখালী অভিমুখে