বহুলীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো ২৫০টি পেয়ারা গাছ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সদর উপজেলা বহুলী ইউনিয়নে ৩৯ শতক ফসলি জমিতে রোপন করা উন্নত জাতের পেয়ারার বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানীর সত্ত্বাধিকারী ইমাজ উদ্দিন তালুকদার শুভর বিরুদ্ধে। গতকাল শনিবার সদর থানায় অভিযোগ দেওয়ার পর আজ রোববার (১জুন) সকালে সেনা ক্যাম্পে অভিযোগ দিয়ে ফেরার পথে ডুমুর হাটখোলা বাজার এলাকায় ভুক্তভোগী মনির হোসেনকে মারধর করে শুভ ও তাঁর সহযোগিরা। এবিষয়ে আগামীকাল সকাল ১০টায় ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, গতকাল শনিবার (৩১মে) গভীর রাতে পেয়ারার বাগানের প্রায় ২৫০ টি গাছ কেটে ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ইব্রাহিম ও তাঁর বড় ভাই প্রবাসী মনির হোসেন। সদর উপজেলা বহুলী ইউনিয়নের ডুমুরইছা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, মৃত সেকেন্দার আলী তিন পুত্রের তত্ত্বাবধানে ৩৯ শতক জমিতে পেয়ারা বাগানের আবাদ শুরু করেন। স্বার্থান্বেষী মনোভাব, লোভ-লালসা ও ব্যক্তিগত আক্রোশের কারণে পরিকল্পিতভাবে কৃষি জমি ও ফসলের ক্ষতি করেছে বলে এলাকাবাসী জানায়।

এই বিষয়ে ভুক্তভোগী ইব্রাহিম হোসেন বলেন, তিন ভাইয়ের যৌথ মালিকানায় ৩৯ শতক জমিতে তিন ভাই একসাথে বানিজ্যিক ভাবে পেয়ারার বাগান করি। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মৃত আমির হামজা এর পুত্র ইমাজ উদ্দিন তালুকদার শুভ (৩২), সাব্বির হোসেন চয়ন (৩০) সহ আরো ১০-১২ জন অজ্ঞাত ব্যাক্তিকে সাথে নিয়ে আমাদের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য এ জঘন্যতম কাজটি করেছে।

আরেক ভুক্তভোগী প্রবাসী মনির হোসেন বলেন, আমার প্রবাস জীবনের কষ্টের টাকায় এই বাগানে অর্থ দিয়েছি। প্রতিটি গাছ ছিল আমার সন্তানের মতন। বাগানের প্রতিটি গাছে প্রায় ২০-২৫ কেজি করে পেয়ারা ধরেছিল। উক্ত দুষ্কৃতিকারী ব্যাক্তিদের কারনে প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। উক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

এসব বিষয়ে অস্বীকার করে ইমাজ উদ্দিন তালুকদার শুভ বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হেয়পন্ন করার জন্য এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত নেতা খুন: বিএনপির ১২ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনের নিহতের ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা

স্ত্রীর নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর স্ত্রী লুৎফুল তাহমিনা–র নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ

উৎক্ষেপণের ৩০ মিনিটেই ভেঙে পড়লো স্টারশিপের রকেট

আন্তর্জাতিক ডেস্ক: ধনকুবের ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর অত্যাধুনিক রকেট স্টারশিপ উৎক্ষেপণের ৩০ মিনিট পরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে। এটি ছিল স্টারশিপের নবম পরীক্ষামূলক

মায়ের অপমানের প্রতিশোধ নিতে ১০ বছর পর নৃশংস খুন

অনলাইন ডেস্ক: মাত্র ১১ বছর বয়সে মায়ের অপমান সহ্য করতে হয়েছিল সোনু কাশ্যপকে। সেই ঘটনার প্রতিশোধ নিতে তিনি অপেক্ষা করেছেন এক দশক। শেষ পর্যন্ত ২১

ছাত্রদের দাবিতে পদত্যাগের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম’: ট্রাইব্যুনালের কাঠগড়ায় পলক

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার দাবি অনুযায়ী পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৫

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই