বহিষ্কার, স্থগিতাদেশ ও অব্যাহতি প্রত্যাহার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলার একাধিক নেতাকর্মীর বহিষ্কার, পদ স্থগিতাদেশ ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) আবেদনের প্রেক্ষিতে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়।

দলীয় সূত্র জানায়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের মোট ১২ জন নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।

এছাড়া একই ধরনের অভিযোগে চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও সিলেট জেলার ৬ জন নেতাকর্মীর দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে জারি করা স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে নাটোর ও ফেনী জেলার দুই নেতাকর্মীকে আগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দুই নেতার অব্যাহতির আদেশও প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্টদের আবেদনের আলোকে দলীয় ফোরামে বিষয়গুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকা পালনের প্রত্যাশা থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে লাগা অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে

সংস্কার ও বিচার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন: মুফতি রেজাউল করিম

ঝিনাইদহ প্রতিনিধি: দেশে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন এবং বিগত সময়ে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে

ভারতকে কোনো ছাড় দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করে, সেসব ক্ষেত্রে

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত

নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। আমরা দেখছি, কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন