বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক-সমন্বয়কসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ২জন সাংবাদিক আক্রমণের শিকার হন। আজ শনিবার (২৫ জানুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সোহাগ পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। এসময় সোহাগের অনুসারী অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এসময় ছাত্রলীগের পক্ষ থেকে স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান।

হামলায় সমন্বয়ক জসিম ও ওমর শরীফ, সাকিব আহমেদ আহত হন। এছাড়াও, পেশাগত দায়িত্ব পালনকালে বশেমুরবিপ্রবি আমার দেশ পত্রিকার প্রতিনিধি রাসেল হোসেন ও সাংবাদিক আতিক ফয়সাল সহ কয়েকজনের ওপর হামলা চালান হামলাকারীরা। অভিযোগ রয়েছে প্রক্টরিয়াল বডির এক সদস্যের উপস্থিতিতে জয় বাংলা স্লোগান দিয়ে এই হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীগের হামলার শিকার হয়ে সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সোহাগ ৫ আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আধিপত্য দেখাতে থাকে। আজ সে পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। আটক করলে ছাত্রলীগের পোলাপান এসে সমন্বয়কদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এই ঘটনার নিন্দা জানিয়ে বিচারের দাবি জানায়। আমরা প্রক্টরের সাথে কথা বলতেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

ঘটনা নিয়ে প্রক্টর ড. আরিফুল জামান রাজীব বলেন, এ বিষয়ে সাতটার দিকে একটা মিটিং ডাকছি সবার সাথে বসে কি করা যায় শুনি তার পরে আমি মন্তব্য করবো।

উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে এর আগে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময় সাংবাদিকদের একাধিকবার হেনস্তা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থী ও সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে নিখোঁজ বাবার সন্ধান পেতে মেয়ের সংবাদ সম্মেলন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮ বছরের বেশি সময় ধরে নিখোঁজ বাবার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ে প্রতিবন্ধী সাবিনা খাতুন। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা

হাসপাতালের বিছানাতেই বিয়ে করলো অভিজিৎ

ডেস্ক রিপোর্ট: বিয়ের আয়োজন মানেই আনন্দ-উচ্ছ্বাসে সাজানো মঞ্চ, ফুলে মোড়া আসর আর অতিথির কোলাহল। কিন্তু মানিকগঞ্জে দেখা গেল একদম ভিন্ন চিত্র। হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা শরীরে

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে লাগা অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি

তারেক রহমান যেদিন আসবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবশিগিরই দেশে আসবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমান যেদিন আসবেন,

চকরিয়ায় পৌরশহরের রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় পৌরশহরে বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ জুলাই) বিকালে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক