বর্শা নিক্ষেপে দেশ সেরা বেলকুচির মেয়ে তারিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির মেয়ে তারিন খাতুন ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন।

তারিন জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতী গ্রামের জাহিদুল ইসলাম ও নীলুফা বেগম দম্পত্তির কন্যা। তিন ভাই বোনের মধ্যে তারিন দ্বিতীয়। তারিন পাশ্ববর্তী কামারখন্দ উপজেলার চৌবাড়ী সাবের মেহেরুন বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির ছাত্রী।

জানা যায়, ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান ও বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে তারিন। পরবর্তীতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১১১.৫ মিটার দূরত্বে বর্শা পৌঁছে দিয়ে প্রথম স্থান অর্জন করে তারিন। তার এই সাফল্যে আনন্দিত তার পরিবার, সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসী।

তারিনের বাবা পেশায় একজন কৃষক। কৃষি কাজ করেই তিন সন্তানকে লেখাপড়া করানোর পাশাপাশি জীবিকা নির্বাহ করেন। মেয়ের এমন অর্জনে কথা বলতে বলতে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এসময় তারিনের বাবা জাহিদুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে সন্তানদের লেখাপড়া করাই। নিজে কষ্ট করলেও ওদের কষ্ট বুঝতে দেইনি কখনও। বড় মেয়ে তারিন অনেক ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি খুব মনযোগ ছিলো। যার ফলশ্রুতিতে উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপে কৃতিত্ব ধরে রেখে আমাদের মুখ উজ্জল করেছে। সবার কাছে তারিনের জন্য দোয়া চাই।

চৌবাড়ী সাবের মেহেরুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আকতার জানান, লেখাপড়া সহ খেলাধুলায় বেশ অভিজ্ঞ তারিন। তারিনের এই অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারি সবাই অনেক আনন্দিত। আমি তারিনের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা দিল্লিতে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

নিজস্ব প্রতিবেদক: দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য

আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে এক

ক্ষমতায় গেলে গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত তৈরি করবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত গড়ে তোলার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।, ময়মনসিংহের জনসভা শেষে মঙ্গলবার

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ আজাদের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: হলফনামায় উল্লেখিত মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র

এনায়েতপুরে ৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে হাজী আব্দুল কুদ্দুছ জুনিয়র হাই স্কুলের ৩৫জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে (২২ ফ্রেবুয়ারি) স্কুল চত্বরে

রুশ তেলের ওপর ছাড় কম, ট্রাম্পের হুঁশিয়ারিতে ভারতের আমদানি বন্ধ

অনলাইন ডেস্ক: রাশিয়া থেকে অপরিশোধিত তেলের মূল্যছাড় কমে আসা এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির প্রেক্ষিতে রুশ তেল আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের