বরিশালে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা

ডেস্ক রিপোর্ট: হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে ডেকে নিয়ে হাতুড়িপেটা করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলায় গুরুতর আহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির বিশ্বাস অভিযোগ করে বলেন, বাটাজোর হাট-বাজারের ইজারার জন্য দরপত্র আহ্বান করার পর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির তাদেরকে দরপত্র ক্রয় করতে নিষেধ করে আসছিল। তার নিষেধ উপেক্ষা করে দরপত্র ক্রয় করতে চাইলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বুধবার রাত ১১টার দিকে বিষয়টি সমাধানের কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমাকে ও যুবদল নেতা মামুন সরদারকে জখম করে খোকন ও তার সহযোগীরা।’

বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা মামুন সরদার অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির তাদেরকে হাট ও বাজারের দরপত্র ফরম ক্রয় করতে বাধা প্রদান করে আসছিল। এ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে খোকন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে আমাকে ও মনির বিশ্বাসকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

হামলা ও দরপত্র ক্রয়ে বাধার অভিযোগ অস্বীকার করে বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির বলেন, কে বা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা

১১৬ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের বাড়ল। আগামী ২ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন

জুলাই আন্দোলনকারীদের দমনে উসকানি দেন সালমান-আনিসুল

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে জুলাইয়ে গণঅভ্যুত্থানকারীদের দমনে নিজেদের মধ্যে পরামর্শ করে উসকানি দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ

গণমাধ্যমের মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত। জনগণের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ্যে আসা দরকার। বৃহস্পতিবার ঢাকায় প্রেস

ট্রাম্পের বাজেট বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন বাজেট বিলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিলটিকে ‘জঘন্য ও

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত