বরিশালে সাংবাদিক মাসুদ রানার বাসা-বাড়িতে হামলা ভাঙচুর।।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা দক্ষিণের কৃষক দলের আহ্বায়ক মহসিনের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার ৩ রা এপ্রিল,২০২৫ইং) রাত নয়টার দিকে নিউনেশন পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা শাখার সভাপতি মাসুদ রানার বসত-বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশাল এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিক মাসুদ রানা জানান, গতকাল রাত নয়টার দিকে কৃষকদলের নেতা মহসিন ও তার জামাই ছাত্রলীগের ২৯ নং ওয়ার্ডের সভাপতি ইফাত মোল্লার নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। বিভিন্ন অজুহাতে তারা দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে বলে সাংবাদিক মাসুদ রানা জানান।

এ সময় পুরুষ সদস্যরা বাসায় না থাকায় তারা প্রাণে বেঁচে যায় বলেও তিনি জানান। এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরে হামলার ঘটনার সংবাদ পেয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি সাংবাদিক খালিদ সাইফুল্লাহ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল বাণীর সম্পাদক মামুন অর রশিদ সহ অনেক সাংবাদিকরা মাসুদ রানার বাসায় ছুটে আসেন।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, এ ধরনের হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের প্রতিরোধে আইনের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা দরকার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নতুন বছর উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যাই তাদের সাথে” শিরোনামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টাটকা ফাউন্ডেশনের নতুন বছর উদযাপন রাজশাহী: নতুন বছরকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের

আজ রাতেই ঘোষণা হবে জাকসু নির্বাচনের ফল

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ রাতের মধ্যেই ঘোষণা করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে বলে

রাশিয়ার সর্ববৃহৎ হামলা ইউক্রেনে: ৭২৮ ড্রোন ও ১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন ডেস্ক: ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার মধ্যরাতে চালানো এই হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক

সেহরি খাওয়ার সময় বাবাকে কু’পি’য়ে হ”ত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা

হরিনাহাটা বিপ্লবী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নজরুল ইসলাম: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—ফুটবল ফুটবল, যুবসমাজ মাঠে ফিরুক, মাদক থেকে বিরত থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের হরিনা হাটা

নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাকে বিএনপি স্বাগত