বরিশালে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ কর্মীরা, নাশকতার আশঙ্কা করছেন বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিএনপিতে আওয়ামী লীগ কর্মীদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। খোদ দলীয় নেতাদের একাংশ অন্য অংশের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছেন। এ নিয়ে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। বিএনপির শীর্ষ নেতারা এই প্রবণতাকে দলের জন্য ‘আশঙ্কাজনক’ বলে অভিহিত করেছেন।

অনুপ্রবেশের অভিযোগটি জোরালো হয় গত বিজয় দিবসের একটি ঘটনাকে কেন্দ্র করে। জানা গেছে, মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফার দুই সহোদর মাসুদ হাসান দুলাল ও জসিম উদ্দিন বিএনপির মিছিলে অংশ নেন। তারা সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। ৫ আগস্টের পটপরিবর্তনের পর নগরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাদের আশ্রয়ে তারা দলে ঢুকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।,

এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব আমির খসরু বলেন, “তারা আগে বিএনপিই করতেন, রাজনৈতিক চাপে আওয়ামী লীগে গিয়েছিলেন। তবে বিতর্ক থাকলে তাদের আর মিছিলে ডাকা হবে না।”

বরিশাল-৫ আসনের নেতা ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের অনুসারী আনোয়ারুল হক তারিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আওয়ামী লীগের লোক এনে দল ভারী করছে, তাদের ধরা উচিত। যারা খুনি ও দখলদারদের ধানের শীষের মিছিলে ঢোকাচ্ছে, তারা অপরাধী। তাদের কৈফিয়ত তলব করতে হবে।”

একই সুরে কথা বলেছেন নগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির। তিনি সম্প্রতি এক সভায় হুঁশিয়ারি দিয়ে বলেন:

“আওয়ামী লীগের ছায়া আছে এমন কাউকে দলে আনবেন না। যারা জুলাই আন্দোলনে দা নিয়ে হামলা করেছে, তারাও এখন ধানের শীষের মিছিলে ঘোরে। যাদের নিজস্ব জনবল নেই, তারাই এসব অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে।”

এদিকে জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপ্রবেশকারীদের নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি লেখেন, “আওয়ামী লীগের প্রেতাত্মারা কখনো বিশ্বস্ত হয় না, তারা বিশ্বাসঘাতক।” তিনি অভিযোগ করেন, নগরের প্রায় প্রতিটি এলাকাতেই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, যা দলের জন্য অশনিসংকেত।

বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ের এই অভিযোগগুলো অত্যন্ত আশঙ্কাজনক। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নির্বাচনী মিছিলে ঢুকে আওয়ামী লীগ কর্মীরা নাশকতা চালিয়ে বিএনপির ওপর দায় চাপাতে পারে। এই বিষয়ে সংসদ সদস্য পদপ্রার্থীদের দলীয় ফোরামে সতর্ক করা হবে বলেও তিনি জানান।,

তবে অভিযোগের বিষয়ে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে কোটি টাকা প্রতারণার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বেসরকারী সংস্থা সেনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রলিয়া পাঠানোর নামে করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৬

হঠাৎ কেন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, ভয়াবহ পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

তাহসানের শ্বশুর ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা পানামা ফারুক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোরণ তুলেছিল ভক্তদের মাঝে। ভক্তরা বুঝেই গিয়েছিলেন বিয়ে করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। শনিবার (৪ জানুয়ারি)।

নবজাগরণ ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে, প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ইদের নতুন পোশাক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১২

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন