বরিশালে আওয়ামী লীগ নেতা কাজী কামালের বিরুদ্ধে সম্পত্তি দখল ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর আওয়ামী লীগ নেতা কাজী মফিজুল ইসলাম কামালের বিরুদ্ধে ঐতিহ্যবাহী বিউটি কমপ্লেক্স দখল ও মালিকপক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে। প্রায় ৪০ কোটি টাকা মূল্যের এ সম্পত্তি তিনি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রেখেছেন বলে দাবি বর্তমান মালিক আশিক চৌধুরীর। তবে কাজী কামাল অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বৈধ চুক্তির ভিত্তিতেই উন্নয়ন কাজ করেছেন এবং বিষয়টি আদালতে বিচারাধীন।

অভিযোগের বিবরণ

সূত্র জানায়, বরিশাল নগরীর বিউটি সিনেমাসহ প্রায় ৫৪ শতাংশ জায়গা নিয়ে গড়ে ওঠা বিউটি কমপ্লেক্সের মধ্যে ১৫ শতাংশে মালিক জুলফিকার উদ্দিন চৌধুরীর বসতবাড়ি রয়েছে। বাকি প্রায় ৩৯ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

আশিক চৌধুরীর অভিযোগ, ২০১৮ সালে তিনি বিদেশে অবস্থানকালে তার বাবাকে প্রভাবিত করে কাজী কামাল অপ্রত্যাহারযোগ্য একটি পাওয়ার অব অ্যাটর্নি নেন। ওই পাওয়ার অনুযায়ী যৌথ মালিকানার কথা থাকলেও পরবর্তীতে প্রতারণার মাধ্যমে ভবনের বেশিরভাগ মালিকানা নিজের নামে লিখে নেন তিনি। এ বিষয়ে প্রতিবাদ করলে তাদের পরিবার হয়রানির শিকার হয় বলে অভিযোগ আশিকের।

তিনি দাবি করেন, এ পর্যন্ত তার ও স্ত্রী আমেনা বেগম সুমীর বিরুদ্ধে মোট ৩৩টি মামলা হয়েছে, যার মধ্যে ১১টিতে তারা খালাস পেয়েছেন। বাকি মামলাগুলো এখনো চলমান। আশিকের অভিযোগ, কমপ্লেক্স পুনর্দখলের চেষ্টা করতে গিয়ে তার স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে, যার লিখিত অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়া

আশিক জানান, পাওয়ার অব অ্যাটর্নি বাতিলে একাধিক নোটিশ দেওয়ার পর ২০২১ সালে আদালতে মামলা করা হয়। এরপর তার বাবা পুরো জমি আশিকের নামে দলিল করে দেন। বর্তমানে বিষয়টি বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

কাজী কামালের বক্তব্য

অভিযোগ অস্বীকার করে কাজী কামাল বলেন, “পাওয়ার অব অ্যাটর্নি সম্পন্ন করার সময় আশিকের বাবাকে প্রায় ৪ কোটি টাকা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ভবন নির্মাণে আরও ৬ কোটি টাকা খরচ হয়েছে। এই ১০ কোটি টাকা ফেরত দিলে আমরা সম্পত্তি ছেড়ে দেব। আদালত পাওয়ার অব অ্যাটর্নি বাতিল না করা পর্যন্ত মালিকানা বৈধ থাকবে।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যে মামলার অভিযোগ তোলা হচ্ছে, তার কোনোটির বাদী আমি নই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো সুবিধাও নেইনি। আমি একজন ব্যবসায়ী হিসেবে বৈধ চুক্তির ভিত্তিতেই কাজ করেছি।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইজতেমায় মুসল্লিদের যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা-২০২৫ এবং আখেরি মোনাজাত (২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে এ

বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র: বিবিসিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং নিকোলাস মাদুরোকে আটক করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কলম্বিয়াকে লক্ষ্য করে একটি সামরিক অভিযানের বিষয়টি ‘ভালো শোনাচ্ছে’। ট্রাম্প

আ’লীগের বিচার ও সংস্কারের পরে নির্বাচন হলে আপত্তি নেই হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির লিয়াজোঁ কমিটির উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। শনিবার (০৫ এপ্রিল), রাত ৮টায় গুলশানে চেয়ারপারসন অফিসে বৈঠকে বসেন

এনায়েতপুরে ভারতীয় ব্র্যান্ডের সুতাসহ আটক ২

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্রি নিষিদ্ধ ভারতীয় ব্র্যান্ডের ১১০ পাউন্ডসুতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ)। দুপুর এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে স্থানীয়

কুষ্টিয়ায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ঘটনায়