বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে পুড়ে গেল গুরুত্বপূর্ণ নথিপত্র

নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে মূল স্টোর রুমটি অক্ষত রয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো কাজে এসে একটি কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ পান। বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাঁরা এসে ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, “সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে নেই। আগুন কেবল হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল, পাশের স্টোর রুমটি নিরাপদ রয়েছে।”

জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, “পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে শব্দ শুনে আমাদের জানান। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। মূল কক্ষে আগুন লাগলেও আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে।”

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় অফিসের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও গুরুত্বপূর্ণ নথিপত্রের একটি বড় অংশ রক্ষা পাওয়ায় কর্তৃপক্ষ স্বস্তি প্রকাশ করেছে। নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হঠাৎ শতাধিক মার্কিন জেনারেলকে তলব, রহস্য ঘিরে ভার্জিনিয়ার বৈঠক

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শতাধিক মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে হঠাৎ যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত

শাহজাদপুরে জামায়াতের গণমিছিল: জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে একটি গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা শাখা। উপজেলা জামায়াতের

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী কারাগারে, ৯ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। তাদের মধ্যে আট

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসরায়েলের হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে ইসরায়েলের বোমা হামলায় দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। তাদের মধ্যে একজন সংবাদ সম্পাদক,

রাজশাহীতে তিন বোনের ১ টাকার চিকিৎসা সেবা

শিক্ষক পিতার স্বপ্ন বাস্তবায়নে তিন নারী চিকিৎসকের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন ডাক্তার বোন।

বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। তারা জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল