ববি হাজ্জাজের জমি-বাড়ি নেই, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ।

ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তার জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

আলোচিত মুসা বিন শমসেরের এই পুত্র হলফনামায় মাতার নাম উল্লেখ করেছেন, তানিজ ফাতেমা চৌধুরী।

বাড়ি গুলশানে। তার হাতে নগদ এক কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা আছে। নিজের ৩৫ ভরি ও স্ত্রীর ১২০ ভরি স্বর্ণ আছে। শেয়ার থেকে বছরে ৮৯ হাজার ৮৯৫ টাকা এবং পেশা থেকে ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা আয় করেন।

কোনো কৃষি জমি, বাড়ি নেই। ব্যাংকে ৪ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা জমা আছে। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। একটি যৌথ ব্যবসা থেকে বছরে আয় ৬ লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা দেখিয়েছেন তিনি।সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানত বিনিয়োগ নেই। তবে স্ত্রীর আছে ১২ লাখ টাকা।

ববি হাজ্জাজের শিক্ষাগত যোগ্যতা এমবিএ, কোনো মামলা নেই, পেশা হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা উল্লেখ করেছেন। এছাড়াও তিনি ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থা পরিচালক এবং ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই তার।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক: শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার ধার্য

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার

তাড়াশে সড়ক দুর্ঘনায় ভাই-বোন সহ ৩ জন নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) সবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের ধাক্কায় আপন ভাইবোন সহ ৩ জন নিহত হয়েছে । চালক সহ নিহত শিশুর মা ও বোন গুরুতর আহত হয়েছেন।

উল্লাপাড়ায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়েত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের কার্গো ভিলেজের আগুন

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার তিন ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো ঘটনাস্থল থেকে উঠছে কালো ধোঁয়ার