বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সাব্বির উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ি শ্রীকোলা গ্রামে বেড়াতে গিয়েছিলেন আব্দুল মমিন। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে শ্রীকোলা বিলসংলগ্ন সূর্য নদীতে নানীর সঙ্গে গোসল করতে নামে শিশুটি। একপর্যায়ে সাব্বির পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে দুপুর ২টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
শিশুটির চাচা সাদ্দাম হোসেন বলেন, “নানীর সঙ্গে গোসল করতে নেমে সাব্বির পানিতে তলিয়ে যায়। আমরা তিন ঘণ্টা ধরে খোঁজার পর লাশ উদ্ধার করি।”
এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারীদের শিক্ষা থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি

প্লাবিত হচ্ছে সিলেটের নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা

ঠিকানা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপা‌ত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে আবারো প্লাবিত হতে শুরু করেছে সিলেটের নিম্নাঞ্চল। বিশেষ করে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে

সিরাজগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনা, ভোগান্তিতে রোগীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আধুনিক ভবন ও সরঞ্জাম থাকা সত্ত্বেও চিকিৎসা ও পরিবেশগত নানা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা

সবার সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমার নেতৃত্বে নয়, এ দেশের ১৮ কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের