বন্যায় জর্জরিত পাকিস্তানে আঘাত হানল ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটিতে আঘাত হেনেছে ভূমিকম্প।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদম, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু জায়গায় ভূমিকম্পের কম্পন টের পার সাধারণ মানুষ।,

পাকিস্তান আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটির কম্পন অনুভূত হয় পেশোয়ার, সোয়াত এবং অ্যাবোটাবাদেও। পাক আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে এটি মাটির ১৯০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

তবে ভাগ্য ভালো হওয়ায় ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে, তাদের কাছে প্রদেশের কোনো জায়গা থেকে প্রাণহানির খবর আসেনি। এরআগে গত মে মাসে পাকিস্তানে এই শক্তির ভূমিকম্প সংঘটিত হয়। ওই সময় ৫ দশমিক ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে উত্তর পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। যারমধ্যে ছিল ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার একাধিক বিভাগ।

ভূকম্পনবিদদের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে যেসব ভূমিকম্প হয় সেগুলো মাটির গভীরে হয়ে থাকে। সাধারণত এগুলো সংঘটিত হয় ১৫০ থেকে ২৫০ কিলোমিটার গভীরে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে

আমরা বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা

আন্তর্জাতিক ডেস্ক: মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত। আজ

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টা

‘ভাইরাল’ হতেই নিখোঁজ হওয়ার নাটক যবিপ্রবি ‘ছাত্রদল নেতা’র?

যবিপ্রবি প্রতিনিধি: নিখোঁজের ২০ ঘণ্টা পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ‘ছাত্রদল নেতা’ সজীব হোসেনকে উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ। পুলিশ বলছে, অপহরণ