বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকেল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে।

সবশেষে ভোটার হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।,

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে আসা নিশ্চিত নয় বলে জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল।

খেলাপি নয়, তবুও আটকে পুনর্গঠন: আবেদন জমা ১ হাজার ছাড়াল, নিষ্পত্তি এখনো শূন্য

নিজস্ব প্রতিবেদক: ইচ্ছাকৃত নয়—এমন বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের গঠিত বাছাই কমিটির কাছে জমা পড়েছে ১ হাজার ২৫৩টি আবেদন। তবে পাঁচ মাস পেরিয়ে

মোটরসাইকেল তিন দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর

বেলকুচিতে ১১ বছর পর মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আবদুল

সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।’ এ ঘটনায়

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭