বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশে খবর দেন। বিকেল ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে।

খোঁজ নিয়ে জানা গেছে, সীতাকুণ্ড মহিলা কলেজের এক শিক্ষার্থী শনিবার দুপুরে রাকিব (২৫) নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকায় ঘুরতে যান। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়ার সময় চার যুবক তাদের ধরে উপকূলের ঝাউবাগান এলাকায় জিম্মি করে নিয়ে যান। এসময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করে। পরে পালাক্রমে চারজন ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। স্থানীয় লোকজন খবর পেয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করেন। ধর্ষণকারীরা পালিয়ে গেলেও এ ঘটনা জড়িত রাশেদ নামের একজনকে আটক করেছে পুলিশ।

ওই কলেজছাত্রী মোবাইলে বলেন, আমরা দুজন ঘুরতে এসেছি গুলিয়াখালী সমুদ্রসৈকতে। সাগর পাড়ে নামার সময় আমাকে জিম্মি করে ধরে নিয়ে পাশে একটি জঙ্গলে (ঝাউবন) নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করেন। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি।

মুন্না নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই মেয়েকে উদ্ধার করি। মেয়েটি খুবই ভয়ের মধ্যে ছিলেন। তিনি ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

এ বাসিন্দা আরও বলেন, এ সমুদ্রসৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময় নানান অনৈতিক কাজ বিচে আসা পর্যটকরা নানাভাবে বখাটে ও সন্ত্রাসীর হাতে হয়রানির শিকার হতে হচ্ছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো. মজিবুর রহমান বলেন, মেয়েটিকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। ঘটনার বিষয় জানার জন্য মেয়েটির সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় রাশেদ নামের একজনকে আটক করা হয়। জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মজলুমরা জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে: মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ক্যাম্পাসের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে অত্র কলেজের অধ্যক্ষ আলী আশরাফ এর গাড়ি চালক রবিউল এর

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হলেন নাবিল মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নাবিল মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। ১৫ ফেব্রুয়ারি

টাঙ্গাইলে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কে বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া নামক স্থানে শনিবার(২২ মার্চ) সন্ধ্যায় ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা

ডাকসুতে ভূমিধস জয় ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভূমিধস জয় হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের। একই সঙ্গে