বন্ধুকে বাসায় ডেকে জিম্মি করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৪ টা ৫০ মিনিটের দিকে মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ মুন্সিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাজমুল হাসান (৩১) ও মো. বিল্লাল প্রধান (৩৫)।

রাঙ্গামাটির বাসিন্দা আলমগীরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়-বন্ধুত্ব। বন্ধুত্বের সূত্রে ঢাকায় আসার আমন্ত্রণ-প্রলোভন দেখানো হয় তাকে। পরে ২১ জানুয়ারি রাতে আলমগীর ঢাকার মিরপুরে আসেন। তাকে বাসায় নিয়েই জিম্মি করা হয়। এলোপাতাড়ি মারধরে কেড়ে নেওয়া হয় ১১ হাজার টাকা ও মোবাইল ফোন। পরে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ভুক্তভোগী আলমগীর হোসেন রাঙ্গামাটির একজন বাসিন্দা। তার সঙ্গে ঢাকায় বসবাসকারী চক্রের এক সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব হয়। চক্রটি আলমগীরকে ঢাকায় আসার জন্য কিছুদিন ধরে প্রলোভন দেখিয়ে আসছিল। মঙ্গলবার রাতে আলমগীর তাদের কথামতো ঢাকার মিরপুর মডেল থানার মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় আসেন।

বাসায় প্রবেশের পর গ্রেপ্তাররাসহ চক্রের অন্যান্য সদস্যরা আলমগীরকে জিম্মি করে তারা তার পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু অনেকবার চেষ্টা করেও বাদীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে তারা ব্যর্থ হয়ে এলোপাতাড়ি আঘাত, মারধর করে ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় আলমগীর বাদী হয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে মিরপুর মডেল থানায় গ্রেপ্তাররাসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে ৯৯৯ এর মাধ্যমে উল্লিখিত ঘটনা সংক্রান্ত একটি সংবাদ আসে। এর প্রেক্ষিতে থানার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে এবং মিরপুরের মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে নাজমুল ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়। চক্রটির অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের মিরপুর মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কর্তৃপক্ষকে ম্যানেজ করে শ্রেণিকক্ষেই চলে কৃষ্ণলাল মন্ডলের কোচিং বাণিজ্য

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল শুরুর আগেই শ্রেণিকক্ষেই রমরমা কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক কৃষ্ণলাল মন্ডল। মঙ্গলবার (২২ এপ্রিল)

সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত: মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অগ্রগতি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে

রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন

আটঘরিয়ার রুনা হোটেলসহ‌ ৬টি‌ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা 

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় রুনা হোটেলসহ‌ সহ ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

জামায়াত নেতা খুন: বিএনপির ১২ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনের নিহতের ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা

ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল। আজ