বন্দুক ঠেকিয়ে এতিমখানার ১২ গরু লুট

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে একটি এতিমখানার গরুর খামারে ৩ মাসে দুই দফায় অস্ত্র ঠেকিয়ে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে। দুই দফায় ২৫ লাখ টাকার দুধের গরু নিয়ে গেছে ডাকাত দল।,

জেলার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্র-শিক্ষক ও কেয়ারটেকারসহ ৮ জনকে আহত করেছে ডাকাত দল।

রোববার (২ নভেম্বর) ওই মাদরাসায় গিয়ে এই তথ্য জানা যায়।

শিক্ষক ও স্থানীয়রা জানায়, এই খামারের আয় দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হতো। ৩ মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে গেছে। খামারের এক পাশ খালি পড়ে আছে। এখন ১১টি গরু আছে। খামারের সামনে পড়ে আছে ডাকাতদলের আনা তুষের বস্তা। যেগুলোর মাধ্যমে গরু ভ্যানে ওঠানো হয়।

এলাকাবাসী গরু উদ্ধার ও ডাকাত দলের গ্রেপ্তার দাবি করেছেন।

মামলার বাদী শিক্ষক ইমরান হোসাইন বলেন, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুইটি পিকআপ গাড়ি নিয়ে এসে অস্ত্রের মুখে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করে। এ সময় শিক্ষকদের মারধর করে তাদের মোবাইল ফোনগুলো ডাকাতদের কাছে নিয়ে যায়। এরপর তারা মাদরাসার পার্শ্ববর্তী গরুর খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে ৫টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। একপর্যায়ে মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার বলেন, এ গরু খামারের আয়ের অর্থ দিয়ে মাদরাসা পরিচালনা করা হয়। এ ছাড়াও এ মাদরাসার খামারে গত তিন মাস আগে ৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, লুট হওয়া গরু উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মাদরাসা শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?

নিজস্ব প্রতিবেদক: সমাবেশে পদদলনের ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক বঙ্গোপসাগরে অবস্থানরত একটি মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই

নারী নিয়ে যেভাবে এক রুমে ভাগাভাগি করে থাকতেন: পলক-মুরাদ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সময় সময় নানা বিতর্কিত ঘটনা উঠে আসে, যা জনগণের মনে প্রশ্ন তৈরি করে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় তার নাম ঘোষণা করা হয়।

সলপের ঐতিহ্যবাহী ঘোল উৎপাদনে অনিয়ম, দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারে ঘোল তৈরির দুটি কারখানায় ভেজাল দুধ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মোট ৫০ হাজার টাকা জরিমানা

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের