বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলেন ৩২ জেলে, ভারতে গেলেন ৪৭ জেলে

নিজস্ব প্রতিবেদক: বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারতে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে এই দুই দেশের বন্দি বিনিময় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে উভয় দেশের কোস্ট গার্ড।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মোংলা কোস্ট গার্ড বেইসের বিসিজিএস কামরুজ্জামান জাহাজের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই ও ২ আগস্ট ৩টি ভারতীয় ফিশিং বোটসহ (এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড়, এফবি পারমিতা-৪) ৪৭ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে গত ১২ ও ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৩২ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পায় বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলেসহ ১টি ফিশিং বোট এফবি মায়ের দোয়া ভারতীয় কোস্ট গার্ড থেকে বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে। আর অপর একটি বোট গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশি এসব জেলে ভারতের কারাগারে ছিলেন তিন মাস। আর ভারতীয় জেলেরা বাংলাদেশের কারাগারে ছিলেন ৪ মাস।

বুধবার দুপুরে বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) এনে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক সিদ্দিকীকে ৫০০ কোটি টাকা চাঁদা না দেয়ায়, যেভাবে ধ্বংস করা হয় ডেসটিনিকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরশাসক শেখ হাসিনা নিজের একটি ব্যবসায়ীক আলাদা বলয় গড়ে তোলেন। তার সময়ে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, এস আলম, ওরিয়ন, নাসা, নগদ-এর মতো সিন্ডিকেট ব্যবসার

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত

দোকান দখলের অভিযোগ, তিন যুবদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজার

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের কোন জেলে বা সাব জেলে

প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান